সম্পাদকীয়
""""""""""""
গত ২০ ৭ ২০২৫ ইংরেজি জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সিলেট ,হবিগঞ্জ ,সুনামগঞ্জের প্রতিনিধি নিয়ে শেরপুর এলাকায় এক "মত বিনিময় " সভার আয়োজন করা হয় । উক্ত মতবিনিময় সভায়

প্রদেশ প্রদেশ প্রদেশ চাই
প্রদেশ নিয়ে বাঁচতে চাই

এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন ।

এ সময় উপস্থিত ছিলেন বকশি ইকবাল সভাপতি জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা শাখা,
এম এ রহিম , সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা শাখা। দুরুদ আহমদ , মৌলভীবাজারপৌর কমিটির সভাপতি ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার সুলতান এবং সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব । সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব তার বক্তব্য বলেন আমাদের দেশের জাতীয় রাজস্বের চার ভাগের ৩ ভাগ সিলেট জেলার রেমিটেন্স এর মধ্য দিয়ে আসে যদি এমন হয় তবে সিলেটের উন্নয়ন অবশ্যই প্রয়োজন আর সিলেটের উন্নয়নের জন্য প্রদেশ হওয়া জরুরী।
সিলেট থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত হন
প্রধান সমন্বয়ক আব্দুল খালেক , সমন্বয়ক তারেক আহমেদ চৌধুরী এবং

সদস্য আবুল হাকিব রাজা চৌধুরী । আরো উপস্থিত হন
শ্রীমঙ্গলের সমন্বয়ক চা শ্রমিক নেতা পরিমল সিং বড়াইক সহ মৌলভীবাজার জেলা কমিটির সদস্য তাজুল ইসলাম ও জেলা কমিটির সদস্য মসু চৌধুরী। উক্ত মত বিনিময় সভার সভাপতিত্ব করেন মোঃ সুরুক আলম, সভাপতি জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন কমিটি শেরপুর ।