সম্পাদকীয়
**************
ভিত্তিহীন এবং অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল জনগণকে সচেতন থাকার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, সামাজিক ও ডিজিটাল মাধ্যমে ছড়ানো অসত্য বা অবিশ্বস্ত সংবাদে সাধারণ মানুষ বিভ্রান্ত হন এবং সমাজে অস্থিরতা তৈরি হয়। এজন্য সবাইকে সতর্ক থাকা এবং শুধুমাত্র নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের খবরের ওপর বিশ্বাস করার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, নাগরিকদের তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি এবং তথ্য যাচাই না করে শেয়ার করা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
Moulvibazar3200 নামের একটি ভুয়া ফেসবুক আইডিতে শেয়ার করা একটি ভিত্তিহীন অসত্য নিউজ তিনি তাহার ব্যক্তিগত প্রোফাইলে শেয়ার করে বলে "ভিত্তিহীন সংবাদ পরিবেশন না করার জন্য সবাই কে বিনীত অনুরোধ করেছেন।