বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার
*************************
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মৌলভীবাজার জেলা প্রচার দলের প্রধান উপদেষ্টা জাকির হোসেন উজ্জ্বলকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রচার দলের পক্ষ থেকে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তাকে এই উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। জেলা প্রচার দলের নেতৃবৃন্দ মনে করেন, জাকির হোসেন উজ্জ্বল কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পাওয়ায় মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চারিত হবে এবং তরুণ প্রজন্মের রাজনীতিতে এটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
এ সময় জেলা প্রচার দলের নেতাকর্মীরা তার সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দলের আদর্শ বাস্তবায়নে তার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।