মাকসুদ আশরাফ রুহেল, জেলা প্রতিনিধি।
************************************
মৌলাভীবাজার সদরের আখাইলকুড়া ইউনিয়নের কৈশাউড়া গ্রামে সরকারী রাস্তা ও গোপাট বন্ধ করে ঘর বাড়ি নির্মানসহ পাকা পিলার দিয়ে
জনসাধরনের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে আব্দুল ওদুদ, আলমগীর মিয়া গংদের উপর। এব্যাপারে এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ আলী
মৌলভীবজার উপজেলা নির্বাহী অফিসার নিকট একটি অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে জানাযায়, কৈশাউড়া গ্রামের মধ্য দিয়ে গুরুত্বপুর্ন একটি রাস্তা শহরসহ সহ আশ পাশের এলাকার সাথে মিলিত হয়েছে। এছাড়াও এলাকার পানি নিস্কাশনের
একটি গোপাট কাউয়াদিঘী হাওরে গিয়ে পড়েছে। এলাকার আব্দুল ওদুদ, আলমগীর মিয়া গংরা রসুলপুর মৌজার, জে.এল নং- ৬৯, খতিয়ান নং- ১৩৯৯, দাগ নং-১৩৮৯,
নালা শ্রেনীর রাস্তার ও গোপাট বন্ধ করে ঘর নির্মান করে রেখেছেন। যার ফলে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে সমস্যার সৃষ্টি হচ্ছে।
আর গোপাট দিয়ে পানি চলাচল করতে না পারায় গ্রামের বাড়ি ঘর গুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ এবিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আব্দুল ওদুদ,
আলমগীর মিয়া গংরা তাদের সাথে খারাপ আচরন করেন। জরুরী ভিত্তিতে উক্ত সরকারী ভূমি ও রাস্তা উদ্ধার করেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
এলাকার ফয়ছল মিয়া, মনসুর আহমদ, আব্দুর রহমানসহ অনেকের অভিযোগ, কৈশাউড়া গামের রাস্তাটি রায়পুর,
রসুলপুর, একাটুনা বাজার সহ শহরের সাথে সংযুক্ত। এ রাস্তা দিয়ে অসংখ্য ছোট বড় গাড়ি দৈনদিন চলাফেরা করে।
আর গোপাটটি কাউয়াদীঘি হাওরের সাথে মিলেছে। কিন্তু এলাকার ২/৩ জন ব্যক্তি রাস্তা ও গোপাটটি দখল করে রেখেছেন।
সমস্ত এলাকার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এখানে মাদক সেবনও চলে নিয়মিত।যার ফলে এলাকার যুবক সমাজের জন্য বড় ধরনের হুমকি।
ওরা কারও কথা তারা শুনেনা। বরং মারমুখি আচরন করে। এবিষয় নিয়ে এলাকায় যেকোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
আখাইকুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ কুতুব মিয়া বলেন, আব্দুল ওদুদ, আলমগীর মিয়া গংরা রাস্তা ও গোপাট দখল করে ঘর বাড়ি নির্মান করে শেষ নয়।
ওরা মাদক সেবনের আড্ডা করে ফেলেছেন। তাদের সাথে কথা বললে মারমুখি আচরন করেন। আমরা এলাকাবাসী আইন প্রয়োগকারী সংস্থার নিকট থেকে এর প্রতিকার চাই।