1. admin@sangbadbangla247.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেন স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর আগমনে আমাদের সকল দপ্তর নিজ নিজ প্রচেষ্টায় শহর পরিষ্কারে ব্যস্ত , কায়সার হামিদ নির্বাহী সড়ক বিভাগ মৌলভীবাজারে তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে জেলা প্রচার দলের ফুলেল শুভেচ্ছা ​ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদ পেলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৫ জন ‎.. আলোচনায় যারা যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে ২য় বারের মতো কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় আবু তালহা চৌধুরীর সম্মানে দোয়া ও শুভ কামনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চার দেয়ালের ভেতরেও ঈদের আনন্দ: মৌলভীবাজার জেলা কারাগারে আটক বন্দিদের জন্য বিশেষ আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

সম্পাদকীয়

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন আরও ১৫০ জনেরও বেশি।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। খবর বিবিসির। উদ্ধারকারীরা ধসে পড়া ভবনগুলোতে ঢুকছে উল্লেখ করে বুধবার কর্মকর্তারা জানিয়েছিলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রয়টার্স জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার ঠিক আগে কেন্দ্রীয় ভিসায়াস অঞ্চলের সেবু প্রদেশের বোগো নগরীর উপকূলে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এতে পুরো এলাকা বিদ্যুৎবিহীন হয়ে যায় এবং শতাধিক বছরের পুরনো একটি গির্জাসহ বহু ভবন ধসে পড়ে। ভূমিকম্পের পর কোনো সুনামির হুমকি তৈরি হয়নি।

ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। এরপর থেকে বেশ কয়েকটি পরাঘাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে শক্তিশালীটি ৬ মাত্রার ছিল।

ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়া জীবিতদের খুঁজে বের করতে সরকার উদ্ধারকারী সংস্থাগুলোকে নামিয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও পানি সরবরাহ পুনরুদ্ধার করতে কাজ শুরু হয়েছে।

৩৪ লাখ বাসিন্দার সেবু প্রদেশ ফিলিপিন্সের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর একটি। ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর দেশটির দ্বিতীয় ব্যস্ততম প্রবেশদ্বার, ভূমিকম্পে এর কার্যক্রম বিঘ্নিত হয়নি।

ভূমিকম্পে সেবুর উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলের সান রেমিজিওকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। এতে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণে এলাকাটি প্রাধান্য পাবে।

সান রেমিজিওর ভাইস মেয়র আলফি রেইনস বাস্তুচ্যুতদের জন্য খাবার ও পানি পাঠানোর আবেদন জানিয়েছেন। এর পাশাপাশি তল্লাশি ও উদ্ধারকাজের জন্য ভারী মেশিনপত্রও চেয়েছেন।

এর অঞ্চলের বোগো নগরীর হাসপাতালগুলো আহতদের দিয়ে ভরে উঠেছে বলে সিভিল ডিফেন্স বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র।

তিনি জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিবরা ঘটনাস্থলে উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। ভূমিকম্পে প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

তথ্য যুগান্তর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting