1. admin@sangbadbangla247.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী শুক্রবার মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হ/ত্যা ও শিশু ধ/র্ষ/ণ জাতি আজ শঙ্কিত? করনীয় এবং সামাজিক অবক্ষয় তার মূল কারণ নিয়ে ক্ষুদ্র আলোচনা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস. এম. সরওয়ার কে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে হেনস্থা করার অপচেষ্টা ! ক্ষোভ থেকে বাবা-মাকে হত্যার পর নিজ ঘরেই ছিলেন রিমন দৈনিক ‘স্বাধীনতার চেতনা’র ১ম বর্ষপূর্তি উদযাপিত মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেন স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর আগমনে আমাদের সকল দপ্তর নিজ নিজ প্রচেষ্টায় শহর পরিষ্কারে ব্যস্ত , কায়সার হামিদ নির্বাহী সড়ক বিভাগ মৌলভীবাজারে তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা সদরের পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার দিলেন জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

সম্পাদকীয়
************

শারদীয় দুর্গোৎসব বাঙালির জীবনে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এক মহাসমারোহ—যেখানে মিলেমিশে থাকে আনন্দ আর সম্প্রীতি।
এ উৎসবকে আরও বর্ণিল করে তুলতে এগিয়ে এলেন জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

তিনি ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজার জেলা সদরের প্রতিটি পূজা মণ্ডপে ৫০ কেজি চাল, ৫০ কেজি ডাল ও ৫ লিটার তেল উপহার হিসেবে পৌঁছে দেন।
তাঁর প্রতিনিধিদের মাধ্যমে এই সামগ্রী পূজা উদ্যোক্তাদের হাতে হস্তান্তর করা হয়।

উপহার গ্রহণকালে মণ্ডপ কমিটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ কেবল উৎসবের আনন্দই বাড়ায় না,
বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে।

জাকির উজ্জ্বল বলেন ‘দুর্গাপূজা আজ আর শুধু সনাতন ধর্মাবলম্বীদের সীমাবদ্ধ উৎসব নয়, এটি সামগ্রিক সংস্কৃতির মিলনমেলা’।

জাকির হোসেন উজ্জ্বল আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সব সময় বাংলাদেশকে একটি শান্তি সমৃদ্ধির দেশ হিসাবে নির্মাণের স্বপ্ন হিসেবে দেখে আসছেন।
আমরা তাঁর সৈনিক হিসেবে কেবল সেই দায়িত্ব পালন করছি মাত্র।

পূজা মণ্ডপজুড়ে এখন আলো-ঝলমলে সাজসজ্জা, ভক্ত-দর্শনার্থীদের ভিড় এবং ধর্মীয় আবহের পাশাপাশি এই উদ্যোগের উষ্ণতা যোগ করেছে বাড়তি আনন্দ।
স্থানীয়রা বলছেন, জাকির হোসেন উজ্জ্বলের এ প্রচেষ্টা নিঃসন্দেহে সম্প্রীতি ও সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting