1. admin@sangbadbangla247.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর আগমনে আমাদের সকল দপ্তর নিজ নিজ প্রচেষ্টায় শহর পরিষ্কারে ব্যস্ত , কায়সার হামিদ নির্বাহী সড়ক বিভাগ মৌলভীবাজারে তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে জেলা প্রচার দলের ফুলেল শুভেচ্ছা ​ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদ পেলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৫ জন ‎.. আলোচনায় যারা যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে ২য় বারের মতো কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় আবু তালহা চৌধুরীর সম্মানে দোয়া ও শুভ কামনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চার দেয়ালের ভেতরেও ঈদের আনন্দ: মৌলভীবাজার জেলা কারাগারে আটক বন্দিদের জন্য বিশেষ আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান মৌলভীবাজারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে গরু চুরি, পুলিশের ওপর হামলা ও টিলা কেটে মাটি পাচার জসিমকে ঘিরে রহস্য ঘনীভূত

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

মৌলবীবাজার প্রতিনিধি:
*******************

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আলোচিত গরু চোর জসিমকে ঘিরে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে গরু চুরি, পুলিশের ওপর হামলা এবং অবৈধভাবে টিলা কেটে মাটি পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জসিম কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মনির মিয়ার ছেলে। অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সে গরু চুরি করে পিকআপযোগে পাচার করত। চুরির সময় গরুর পা বেঁধে নির্যাতনের মাধ্যমে গাড়িতে তোলা হতো বলেও জানা গেছে।
গত ২০ জুলাই ২০২৫ বিকেল আনুমানিক ৫টা ৩৭ মিনিটে ভাড়াউড়া পেট্রোল পাম্পের সামনে (ইত্যাদি ফার্নিচারের সামনে) একটি নাটকীয় ঘটনা ঘটে। শ্রীমঙ্গল থানার এএসআই নাজমুল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাই পিকআপ আটকানোর চেষ্টা করেন। এ সময় আরেকটি পিকআপ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে গাড়ির গতি রোধের চেষ্টা করা হলে অভিযুক্তরা পুলিশের ওপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান এএসআই নাজমুল হোসেনসহ দায়িত্বরত পুলিশ সদস্যরা। তবে দৃশ্যমান প্রমাণ থাকা সত্ত্বেও এ ঘটনায় এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
এদিকে, একই ব্যক্তির বিরুদ্ধে কালাপুর ইউনিয়নের মাইজদীহি টিলা থেকে প্রতিদিন রাতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অভিযোগ রয়েছে, ইউনিয়ন বিট পুলিশের কিছু সদস্যের সঙ্গে অভিযুক্তদের সখ্যতা রয়েছে এবং প্রতিরাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে এ অবৈধ কার্যক্রম চলমান রাখা হচ্ছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা আব্দুল রাজ্জাক কাছে মৌখিকভাবে জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting