1. admin@sangbadbangla247.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
দৈনিক ‘স্বাধীনতার চেতনা’র ১ম বর্ষপূর্তি উদযাপিত মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেন স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর আগমনে আমাদের সকল দপ্তর নিজ নিজ প্রচেষ্টায় শহর পরিষ্কারে ব্যস্ত , কায়সার হামিদ নির্বাহী সড়ক বিভাগ মৌলভীবাজারে তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে জেলা প্রচার দলের ফুলেল শুভেচ্ছা ​ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদ পেলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৫ জন ‎.. আলোচনায় যারা যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে ২য় বারের মতো কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় আবু তালহা চৌধুরীর সম্মানে দোয়া ও শুভ কামনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজারে তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,মৌলভীবাজার
*************************
মৌলভীবাজারের তৈয়বনগরে সৈয়দ তাহেরুন্নেসা ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হয়েছে ।
সোমবার দুপুরে সৈয়দা তাহিরুন নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিএনএসবি চক্ষু  হাসপাতালের সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা কাউন্সিল এর সদস্য, নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার হারুনার রশিদ, প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মশাহিদুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সায়েম রহমান সহ অনেকেই ।

চক্ষু  শিবিরে এই অঞ্চলের দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদানের জন্য তারা নানা সময় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহায়তায় বিশেষ ক্যাম্পের আয়োজন করে থাকেন।
রোগীদের চোখের লেন্স, ছানি পড়া, চোখের পাওয়ার পরীক্ষাসহ সকল অপারেশন ফ্রি করে থাকে ফাউন্ডেশনটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting