1. admin@sangbadbangla247.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে গরু চুরি, পুলিশের ওপর হামলা ও টিলা কেটে মাটি পাচার জসিমকে ঘিরে রহস্য ঘনীভূত ভিত্তিহীন এবং অসত্য সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ জানালেন, মৌলভীবাজার জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। মৌলভীবাজারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সিলেট বিভাগের সাংবাদিকের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের তত্ত্বাবধানে প্রায় চব্বিশ কোটি টাকার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের চারতলা ভবন নির্মাণকাজ শেষ পর্যায়ে মৌলভীবাজারে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখা গঠন;চেয়ারম্যান আজির উদ্দিন সাধারণ সম্পাদক প্রফেসর মো.সেলিম মৌলভীবাজারে ভাইয়ের হাতে ভাই খুন,ঘাতক ভাই গ্রেফতার দানিয়াল ওপেন স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পন গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ মৌলভীবাজার মামলা ছাড়া মোবাইল ফোনে থানায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলনে:ওসি সাইফুল ও এসআই রুবেল বিরোদ্ধে। টাকার খুজেঁ বিদেশে গিয়েও স্বস্তির দিন কাটাতে পারেননি নুরুন্নাহার, দালালদের বেখেয়ালিতে ফিরলেন দেশে!

ভাগবাটোয়ারা না করে ভাই বোনদের ৬০ কোটি টাকার যৌথ সম্পত্তি ও নগদ অর্থ আত্মসাত !

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

সম্পাদকীয়:
………….

কুলাউড়ায় ভাগ-বাটোয়ারা না করে পারিবারিক প্রায় ৬০কোটি টাকার যৌথ সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে আপন ছোট ভাই মাজিদুর রহমান আফজলের বিরুদ্ধে। আফজল তার বাবা মারা যাবার পর বাবার মৃত্যুর তথ্য গোপন রেখে পিতার স্বাক্ষরিত চেকে কয়েক কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। শুধু তাই নয় পৈত্রিক বাসভবনসহ অন্যান্য জমি ব্যাংকে বন্ধক রেখে মোটা অঙ্কের টাকা ঋণ তুলে ওই টাকা পরিশোধ না করে বিষয়টি ঝুলিয়ে রেখে নির্বেজাল জায়গায় একটি বিশাল ভবনের নির্মাণ কাজ শুরু করেন তিনি। এছাড়াও পিতার নামীয় বিভিন্ন দাগের জমি ব্যাংকে বন্ধকী থাকাবস্থায় তিনি ওই জমি বড়ভাইকে মৌখিকভাবে দিয়ে প্রায় ৬০ কোটি টাকার সম্পত্তি তাঁর নিয়ন্ত্রণে রেখেছেন। এ বিষয়ে গত ১৫বছর ধরে বড়ভাই মোস্তাফিজুর রহমান উজ্জ্বল প্রতিকার চেয়ে বার বার প্রশাসন, স্থানীয় পঞ্চায়েতের কাছে বিচারপ্রার্থী হলেও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমানসহ আওয়ামীলীগের নেতারা প্রভাব খাটিয়ে ছোট ভাই আফজল বিষয়টির কোন সুরাহা করতে দেননি বলে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন ছোট বোন ফারজানা আক্তার নাজমা ও বড় ভাই মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।

আজ দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারজানা আক্তার নাজমা ও মোস্তাফিজুর রহমান উজ্জ্বল বলেন, কুলাউড়া পৌরসভার লস্করপুর গ্রামের বাসিন্দা হাজী আব্দুল জব্বারের তিন মেয়ে ও তিন ছেলে মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, মাজিদুর রহমান আফজল ও মাহফুজুর রহমান সায়েম। তাদের পিতা জীবিত থাকাবস্থায় তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান শাপলা ব্রিকস ও তিতাস ব্রিকস নামে দুটি ব্রিকস ফিল্ড, কুলাউড়া শহরে আব্দুল জব্বার মার্কেট, কুলাউড়া ভাঙ্গারী পট্টি সড়কে জায়গা, নিজ ঠিকানার বাসা, বাসার পাশে জায়গা এবং কৃষিজমিসহ প্রায় ৬০ কোটি টাকার সম্পদ রেখে গত ২০১০ সালের ৮ মার্চ সকাল ১০টা ২০ মিনিটে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন মৃত্যুর আগপর্যন্ত তাদের পিতার সাথে সমস্ত ব্যবসায় জড়িত ছিলেন আফজল। ১৯৯৯ সাল থেকে ঠিকাদারী ব্যবসার সাথে জড়িত থেকে যে টাকা উপার্জন করেন তা উজ্জ্বল নিজের ব্যাংক একাউন্টে (সাউথইস্ট ব্যাংক) জমা রাখেন এবং পরবর্তীতে ওই ব্যাংকে তার পিতার নামীয় সিসি একাউন্ট তিতাস ব্রিকসে টাকা স্থানান্তর করেন। এরপর কৌশল করে আফজল ওই একাউন্ট তার নামে স্থানান্তর করে নেয়। পিতার সাথে ব্যবসায় জড়িত থাকার সুযোগে পিতাকে কয়লার ব্যবসাসহ বিভিন্ন ধরণের ব্যবসার কথা বলে ৪-৫ কোটি টাকা আত্মসাৎ করে আফজল। পরবর্তীতে আফজল ওই টাকার কোন হিসাব দিতে না পারায় তাদের পিতা টেনশন করে অসুস্থ হয়ে মৃত্যুবরন করেন। অপরদিকে আফজল ব্যবসার নাম করে পুঁজির প্রয়োজন বলে তার দুইভাইকে বুঝিয়ে সুঝিয়ে তাদের বাসভবন, বাসার পাশের কিছু জায়গাসহ অন্যান্য কিছু জমি সাউথইস্ট ব্যাংক কুলাউড়া শাখায় বন্ধক রেখে ১ কোটি ৫০ লক্ষ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। বর্তমানে ওই বাসা বাসার কিছু জমিসহ অন্যান্য কিছু জায়গা ব্যাংকের নিকট দায়বদ্ধ রয়েছে। পিতার মৃত্যুর পর থেকে ২০১৩ সাল পর্যন্ত যৌথভাবে বসবাস করেন তিনভাই। ওই সময়ে আফজল তাদের পারিবারিক দুটি ব্রিকস ফিল্ডসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের আরো ৮-১০ কোটি টাকা আত্মসাৎ করেন। এভাবে আফজল তার পিতার ব্যবসার আরো প্রায় ১৮-২০ কোটি টাকা আত্মসাৎ করেন। তাদের পিতা সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার সময় বড়ভাই উজ্জ্বল পিতার সাথে হাসপাতালে থাকাবস্থায় মৃত্যুর সংবাদ ছোটভাই আফজলকে দিলে তিনি চতুরতার আশ্রয় নিয়ে কাউকে পিতার মৃত্যুর সংবাদ না জানিয়ে আফজলের কাছে থাকা পিতার স্বাক্ষর করা খালি চেক দ্বারা ব্যাংক থেকে সম্পূর্ণ টাকা উত্তোলন করে পরবর্তীতে সবাইকে পিতার মৃত্যুর সংবাদ জানায়। এমতাবস্থায় হঠাৎ করে আফজল ২০১৩ সালে ভাইদেরকে পৃথক করে দেয়। এরমধ্যে কোন ধরণের পুঁজি ছাড়া আমাকে কিছু ইট, মাটি ও ইটের গুড়ো দিয়ে মেসার্স শাপলা ব্রিকস এবং আফজলকে মেসার্স তিতাস ব্রিকস ও ছোটভাই সায়েমকে কুলাউড়া শহরের মার্কেটের দায়িত্ব দেয়া হয়। পরে আফজল ছোটভাই সায়েমকে নিয়ে পিতার নামীয় জায়গা সম্পত্তি কৃষিজমিসহ ভোগ দখলে নেয়।

সংবাদ সম্মেলনে ফারজানা আক্তার নাজমা ও উজ্জ্বল এর অপর বোন ও মা মোঠোফোনে আরো বলেন, আফজল কোন প্রকার পুঁজি ছাড়া শাপলা ব্রিকস এর দায়িত্ব দিলে আমাকে ব্রিকস ফিল্ডের ঝিকঝাক (ক্লিন) নির্মাণসহ ব্রিকস ফিল্ডের খলা মেরামত করতে গিয়ে ৩ কোটি টাকা খরচ করতে হয়। এতে করে মানসিক টেনশনে আমি হ্যার্টএট্যাক করে হ্যার্টে তিনটি রিং লাগাই। বর্তমানে আমাকে অলাভজনক একটি ব্রিকস ফিল্ড ও শহরের উত্তর বাজারে মাত্র ৪ শতক জমি বুঝিয়ে দিয়ে বাকি প্রায় ৬০ কোটি টাকার সম্পত্তি আমার দুই ছোটভাই তাদের দখল এবং নিয়ন্ত্রণে রেখেছে। এমনকি আমার পিতা মারা যাবার পর তার মৃত্যু সংবাদ গোপন রেখে পিতার স্বাক্ষরিত চেক দিয়ে টাকা আত্মসাৎ করেন। বিগত ১৫ বছর ধরে পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা করার জন্য আমি অনেক মানুষের দ্বারে ঘুরে কোন ন্যায় বিচার পাইনি। বিভিন্ন মহলে ধর্ণা দিলেও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান, আফজলের শশুর কমলগঞ্জের সোলায়মান চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের দাপটে সম্পত্তি ভাগ-বাটোরায় রাজি হয়নি। তাদের দাপটে আমার সাথে চরম অন্যায় করা হয়েছে। আমার একটাই দাবি, পারিবারিক সকল সম্পত্তি ভাগ-বাটোয়ারা করে এবং ব্যাংকে বন্ধনকৃত সম্পত্তি ফিরেয়ে এনে সুষমবন্টন করতে হবে। এরপর পারিবারিক সম্পত্তিতে নতুন ভবন নির্মাণ করলে আমার কোন আপত্তি থাকবেনা।

শুধু তাই নয় আফজল পিতার নামীয় কুলাউড়া ভাঙ্গারী পট্টির জায়গা হতে সাড়ে সতের শতক জায়গা বিক্রি করে ও পিতার নামীয় ব্যাংকের ২টি এফডিয়ারের টাকাসহ আরো ১ কোটি ২৭ লক্ষ টাকা আত্মসাৎ করে। পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করে ব্যাংকের ঋণ পরিশোধ না করে তাদের বাসার জায়গা ভাগ বাটোয়ারা না করে আফজল নতুন পাকা ভবনের নির্মাণ কাজ শুরু করে। শুক্রবার ১৩ সেপ্টেম্বর সকালে আফজলকে নির্মাণ কাজে বাধা দিলে সে আমার কথা কর্ণপাত না করে জোরপূর্বক ভবনে কাজ চালিয়ে যায়। এ বিষয়টি লিখিতভাবে কুলাউড়া থানায় অভিযোগ দিলে সোমবার দুপুরে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোছা: ফারজানা আক্তার নাজমা আরো বলেন, জেলার কুলাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের মমরেজপুর গ্রামের প্রতিষ্ঠিত ও রক্ষনশীল পরিবারের সন্তান। তিনি লিখিত অভিযোগে বলেন তাহার আপন ভাই মৃত : হাজী আব্দুল জব্বারের পুত্র মো: মাজিদুর রহমান (আফজল) (৪০),মাহফুজুর রহমান (৩৩) আপন ভাই- (সায়েম )। (আফজল এর শশুর, মদদ দাতা কমলগঞ্জ, ইসলামপুর প্রভাবশালী ইউপি চেয়ারম্যান মো: সুলেমান মিয়া (৫৭), কুলাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের মমরেজপুর গ্রামের মতৃ : ইছাক মিয়া এর পুত্র আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ (৫৬), মৃত : আজির আলী এর পুত্র মো:জমর আলী ( ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি) ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে আমরা আপনাদের মানবিক ও নৈতিক সহযোগীতা এবং রাষ্ট্রীয় সুরক্ষা প্রাপ্তির জন্য জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও জণসাধারণকে অবহিত ও সকলের সহযোগীতা চাই।
বিগত ১৫ বছর ধরে পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা করার জন্য আমি ও আমার ভাই-বোন-কে নিয়ে অনেক মানুষের দ্বারে ঘুরে কোন ন্যায় বিচার পাইনি তাই ন্যায় বিচারে পিতার সকল সম্পত্তির অগ্রাধিকার চাই।
উল্যেখ্য যে,এর আগে বিগত ১৬ সেস্টেস্বর ২০২৪ ইং কুলাউড়া লস্করপুর চৌমুহীবাজারে আমার বড় ভাই মো: মোস্তাফিহুর রহমান উজ্জল সাংবাদিক সম্মেলন করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting