1. admin@sangbadbangla247.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেন স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর আগমনে আমাদের সকল দপ্তর নিজ নিজ প্রচেষ্টায় শহর পরিষ্কারে ব্যস্ত , কায়সার হামিদ নির্বাহী সড়ক বিভাগ মৌলভীবাজারে তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে জেলা প্রচার দলের ফুলেল শুভেচ্ছা ​ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদ পেলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৫ জন ‎.. আলোচনায় যারা যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে ২য় বারের মতো কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় আবু তালহা চৌধুরীর সম্মানে দোয়া ও শুভ কামনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চার দেয়ালের ভেতরেও ঈদের আনন্দ: মৌলভীবাজার জেলা কারাগারে আটক বন্দিদের জন্য বিশেষ আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্রীমঙ্গলে গাজায় গণহত্যা বন্ধের দাবীতে ছাত্র দলের মানববন্ধন

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
*****************

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ ছাত্র দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫ ইং, সকাল থেকে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে তারা। এতে অংশ নেন, উপজেলা, পৌর ও কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দরা।

এ সময় শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান (মিজান) এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন,
মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল আহমেদ,উপজেলা পৌর ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক আমিনুল ইসলাম রাজু, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন আহমেদ
কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান(মিজান),কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান,সদস্য পায়েল সহ উপজেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রদল নেতা সেলিম আহমেদ প্রমুখ।

ছাত্রদলের শিক্ষার্থীরা গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে সরকারি কলেজের সামনে মানববন্ধন করেন। তাদের দাবি, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত হওয়া উচিত এবং বিশ্ব নেতাদের উচিত এই বিষয়ে কার্যকর ভূমিকা পালন করা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘ফিলিস্তিনে যা ঘটছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। এই বর্বরতা বন্ধ করতে হবে।’ তারা বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মুসলিম দেশগুলোর প্রতি একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ জানানোর দাবি জানান। বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং সেসব দেশকে বয়কট করার দাবি জানান, যারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting