1. admin@sangbadbangla247.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে গরু চুরি, পুলিশের ওপর হামলা ও টিলা কেটে মাটি পাচার জসিমকে ঘিরে রহস্য ঘনীভূত ভিত্তিহীন এবং অসত্য সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ জানালেন, মৌলভীবাজার জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। মৌলভীবাজারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সিলেট বিভাগের সাংবাদিকের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের তত্ত্বাবধানে প্রায় চব্বিশ কোটি টাকার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের চারতলা ভবন নির্মাণকাজ শেষ পর্যায়ে মৌলভীবাজারে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখা গঠন;চেয়ারম্যান আজির উদ্দিন সাধারণ সম্পাদক প্রফেসর মো.সেলিম মৌলভীবাজারে ভাইয়ের হাতে ভাই খুন,ঘাতক ভাই গ্রেফতার দানিয়াল ওপেন স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পন গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ মৌলভীবাজার মামলা ছাড়া মোবাইল ফোনে থানায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলনে:ওসি সাইফুল ও এসআই রুবেল বিরোদ্ধে। টাকার খুজেঁ বিদেশে গিয়েও স্বস্তির দিন কাটাতে পারেননি নুরুন্নাহার, দালালদের বেখেয়ালিতে ফিরলেন দেশে!

মৌলভীবাজার জেলা সদরের পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার দিলেন জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

সম্পাদকীয়
************

শারদীয় দুর্গোৎসব বাঙালির জীবনে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এক মহাসমারোহ—যেখানে মিলেমিশে থাকে আনন্দ আর সম্প্রীতি।
এ উৎসবকে আরও বর্ণিল করে তুলতে এগিয়ে এলেন জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

তিনি ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজার জেলা সদরের প্রতিটি পূজা মণ্ডপে ৫০ কেজি চাল, ৫০ কেজি ডাল ও ৫ লিটার তেল উপহার হিসেবে পৌঁছে দেন।
তাঁর প্রতিনিধিদের মাধ্যমে এই সামগ্রী পূজা উদ্যোক্তাদের হাতে হস্তান্তর করা হয়।

উপহার গ্রহণকালে মণ্ডপ কমিটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ কেবল উৎসবের আনন্দই বাড়ায় না,
বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে।

জাকির উজ্জ্বল বলেন ‘দুর্গাপূজা আজ আর শুধু সনাতন ধর্মাবলম্বীদের সীমাবদ্ধ উৎসব নয়, এটি সামগ্রিক সংস্কৃতির মিলনমেলা’।

জাকির হোসেন উজ্জ্বল আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সব সময় বাংলাদেশকে একটি শান্তি সমৃদ্ধির দেশ হিসাবে নির্মাণের স্বপ্ন হিসেবে দেখে আসছেন।
আমরা তাঁর সৈনিক হিসেবে কেবল সেই দায়িত্ব পালন করছি মাত্র।

পূজা মণ্ডপজুড়ে এখন আলো-ঝলমলে সাজসজ্জা, ভক্ত-দর্শনার্থীদের ভিড় এবং ধর্মীয় আবহের পাশাপাশি এই উদ্যোগের উষ্ণতা যোগ করেছে বাড়তি আনন্দ।
স্থানীয়রা বলছেন, জাকির হোসেন উজ্জ্বলের এ প্রচেষ্টা নিঃসন্দেহে সম্প্রীতি ও সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting