1. admin@sangbadbangla247.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
জেলা পরিষদ মৌলভীবাজার এর ২০২৬-২৭ অর্থ বছরের রাজস্বতহবিল হতে ৩২০ জন দুস্থ অসহায় ও দরিদ্র ব্যক্তি ও পরিবারের মধ্যে ১৭,৭৭,০০০ টাকার চেক বিতরণ মৌলাভীবাজার কৈশাউড়া গ্রামে সরকারী রাস্তা ও গোপাট বন্ধ করে ঘর বাড়ি নির্মানের অভিযোগ যুবদলের নেতা কর্মীদের সকল ক্ষেত্রে সহযোগিতা করার জন্য বিএনপির নেতাদের অনুরোধ করছি: আবদুল মোনায়েম মুন্না আগামী শুক্রবার মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হ/ত্যা ও শিশু ধ/র্ষ/ণ জাতি আজ শঙ্কিত? করনীয় এবং সামাজিক অবক্ষয় তার মূল কারণ নিয়ে ক্ষুদ্র আলোচনা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস. এম. সরওয়ার কে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে হেনস্থা করার অপচেষ্টা ! ক্ষোভ থেকে বাবা-মাকে হত্যার পর নিজ ঘরেই ছিলেন রিমন দৈনিক ‘স্বাধীনতার চেতনা’র ১ম বর্ষপূর্তি উদযাপিত মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেন স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন

মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেন

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

সম্পাদকীয়
************
মৌলভীবাজারে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ নিলেন জেলা প্রশাসক
জেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল আজ মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাইজপাড়া দাখিল মাদ্রাসা এবং কনকপুর ইউনিয়নের শাহ বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাময়িকভাবে স্থাপিত আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন। তিনি আশ্রয় নেওয়া মানুষের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেন।

তথ্য আমাদের মৌলভীবাজার
পরে তিনি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বর্তমান অবস্থা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের মাঝে ত্রাণসামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting