
সম্পাদকীয়
*************
উৎসবমুখর পরিবেশে ও নানা আয়োজনের মধ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদের বার্তা নিয়ে এগিয়ে চলা দৈনিক ‘স্বাধীনতার চেতনা’ পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পত্রিকার সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের বর্তমান ভারপ্রাপ্ত আহবায়ক বকসি মিছবাউর রহমানের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তোহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, প্রেসক্লাবের সদস্য সচিব হুমায়েদ আলী শাহিন, বি এন এস বি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাঃ সাদিক আহমদ, বিএনপি মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলামসহ অন্যান্যরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তোহিদুজ্জামান পাভেল বলেন, “সংবাদপত্র হলো সমাজের দর্পণ। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের উন্নয়ন এবং সত্য প্রকাশের পথকে মসৃণ করে। দৈনিক ‘স্বাধীনতার চেতনা’ তার নামের স্বার্থকতা বজায় রেখে মুক্তিযুদ্ধের চেতনা ও সত্য প্রকাশের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের প্রত্যাশা।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি মৌলভীবাজার প্রেসক্লাবের মেরামত কাজের জন্য চার (৪) লক্ষ টাকা জেলাপরিষদের পক্ষ থেকে মৌলভীবাজার প্রেসক্লাবকে অনুদান প্রদানের আশ্বাস দিয়েছেন। এবং মৌলভীবাজারের সাংবাদিকদের মধ্যে সকল ধরনের মতভেদ পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহবান রাখেন।

দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার সম্পাদক বকসি মিছবাউর রহমান পত্রিকার বর্ষপূর্তি উদযাপনে আগত সকল অতিথির প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আরো বলেন, দৈনিক “স্বাধীনতার চেতনা” পত্রিকার নামের সাথে দেশের ৭১ এর স্বাধীনতার চেতনা, ২৪ এর গনঅভ্যুত্থানে চেতনা, আপামর জনগণের ব্যক্তি স্বাধীনতা বহন করে।

পত্রিকাটি সরকারের মুখপাত্র হিসাবে সরকারের সকল উন্নয়ন মুলুক কাজের সত্য তথ্য সংগ্রহ করে জনগণের সম্মুখে যেমনি তুলে ধরা পত্রিকার দায়িত্ব, তেমনি জনগণের পক্ষ হয়ে সরকার বা সরকারের প্রশাসনের প্রতি নজরদারি রেখে যেকোনো অনিয়মের তথ্য তুলে ধরে জাতির বিবেকে নাড়া দেওয়া বা সরকারের নজরে তুলে ধরা পত্রিকার দায়িত্ব, অগ্র ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল, বিএনপি নেতা আব্দুল মুকতি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উমেদ আলী, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মাহমুদুর রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ — প্রেসক্লাবের দায়িত্বে থাকা সিনিয়র সাংবাদিক ও শীর্ষ স্থানীয় কর্মকর্তাবৃন্দ সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা শুভ ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে পত্রিকার বর্ষপূর্তি উদযাপন করেন। উপস্থিত সাংবাদিক ও অতিথিরা দৈনিক ‘স্বাধীনতার চেতনা’ পত্রিকার এই যাত্রাকে স্বাগত জানিয়ে এর সার্বিক সাফল্য কামনা করেন।