1. admin@sangbadbangla247.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
যুবদলের নেতা কর্মীদের সকল ক্ষেত্রে সহযোগিতা করার জন্য বিএনপির নেতাদের অনুরোধ করছি: আবদুল মোনায়েম মুন্না আগামী শুক্রবার মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হ/ত্যা ও শিশু ধ/র্ষ/ণ জাতি আজ শঙ্কিত? করনীয় এবং সামাজিক অবক্ষয় তার মূল কারণ নিয়ে ক্ষুদ্র আলোচনা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস. এম. সরওয়ার কে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে হেনস্থা করার অপচেষ্টা ! ক্ষোভ থেকে বাবা-মাকে হত্যার পর নিজ ঘরেই ছিলেন রিমন দৈনিক ‘স্বাধীনতার চেতনা’র ১ম বর্ষপূর্তি উদযাপিত মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেন স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর আগমনে আমাদের সকল দপ্তর নিজ নিজ প্রচেষ্টায় শহর পরিষ্কারে ব্যস্ত , কায়সার হামিদ নির্বাহী সড়ক বিভাগ

যুবদলের নেতা কর্মীদের সকল ক্ষেত্রে সহযোগিতা করার জন্য বিএনপির নেতাদের অনুরোধ করছি: আবদুল মোনায়েম মুন্না

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
************************
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ অক্টোবর। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের
এ সহযোগী সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যাত্রা করে যুবদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২৯ অক্টোবর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে পায়রা উড়িয়ে মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জেলা যুবদলের সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মোহিত এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এছাড়াও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রফিক আহমেদ ডলার। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকসি মিছবাউর রহমান, হেলু মিয়া, মৌলভীবাজার ৩ আসনের এমপির রাজনৈতিক সচিব ফখরুল ইসলাম, বিসিবির পরিচালকদের সরফরাজ আহমেদ সরফু। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রহিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, সহ-সাধারণ মকসুদ আহমেদ, মাহবুবুর রহমান, সহ প্রচার সম্পাদক তারেকুর রহমান, , সিলেট জেলা যুবদল সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার প্রমূখ। এ সময় জেলা বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীসহ জেলার ৭ টি উপজেলার যুবদলের সকল ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রাক্তন যুবদল ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting