
নিজস্ব প্রতিবেদক
*****************
মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা ।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান,যুবসমাজকে ক্রীড়ামুখী করা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ আয়োজন।
আগামী ২ অক্টোবর (শুক্রবার) ভোর সাড়ে ৫টায় দৌড় শুরু হবে এবং প্রতিযোগীদের রিপোর্টিং টাইম ভোর ৫টা।
আয়োজকদের প্রত্যাশা এই ইভেন্টে অংশ নেবেন পাঁচ শতাধিক প্রতিযোগী।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সম্মুখ থেকে শুরু হয়ে বর্ষিজোড়া ইকোপার্ক, চা-বাগান ও ঐতিহাসিক বধ্যভূমি সংলগ্ন পথ অতিক্রম করে আবার একই স্থানে এসে দৌড় শেষ হবে।
প্রতিযোগীদের নিরাপত্তায় থাকবে মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন পয়েন্টে পানি ও স্যালাইনের ব্যবস্থা।
এছাড়া সফলভাবে দৌড় শেষ করা প্রতিযোগীদের দেওয়া হবে মেডেল ও সার্টিফিকেট। বিজয়ীদের জন্য থাকছে ট্রফিসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা নগদ পুরস্কার।
সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন ইভেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইউকে ক্যান্ট এলিট স্পোর্টিং সোসাইটির চেয়ারম্যান সায়েম রহমান,
মৌলভীবাজার অ্যাথলেটিক্স এন্ড কাবাডি একাডেমি ও পাওয়ার পালস এরিনার পরিচালক মাহফুজুর রহমান,
পাবলিক লাইব্রেরী মৌলভীবাজার কোষাধক্ষ জাহেদ আহমদ চৌধুরী, মৌলভীবাজার অ্যাথলেটিক্স এন্ড কাবাডি একাডেমি পরিচালক মো: ফয়জুল হক, সঞ্চালনায় ছিলেন রেজওয়ানুর রহমান।
মো: শাহজাহান মিয়া
মৌলভীবাজার
২৭ সেপ্টেম্বর ২৬ ইং