1. admin@sangbadbangla247.com : admin :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
মৌলভীবাজারে তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে জেলা প্রচার দলের ফুলেল শুভেচ্ছা ​ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদ পেলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৫ জন ‎.. আলোচনায় যারা যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে ২য় বারের মতো কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় আবু তালহা চৌধুরীর সম্মানে দোয়া ও শুভ কামনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চার দেয়ালের ভেতরেও ঈদের আনন্দ: মৌলভীবাজার জেলা কারাগারে আটক বন্দিদের জন্য বিশেষ আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান মৌলভীবাজারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার পৌরবাসী সহ সকল শ্রেণীর মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাকির হোসেন উজ্জ্বল রামিসা-সহ দেশব্যাপি ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত শ্রীমঙ্গলে গরু চুরি, পুলিশের ওপর হামলা ও টিলা কেটে মাটি পাচার জসিমকে ঘিরে রহস্য ঘনীভূত

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদ পেলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদ পেলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল

বিশেষ প্রতিনিধি
**************

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ছাত্র ও যুব রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাকির হোসেন উজ্জ্বল মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি অতীতে ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক অঙ্গনে তার এই পদোন্নতিতে মৌলভীবাজারসহ সিলেট বিভাগের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, কেন্দ্রীয় পর্যায়ে তার এই দায়িত্ব যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting