1. admin@sangbadbangla247.com : admin :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে ২য় বারের মতো কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় আবু তালহা চৌধুরীর সম্মানে দোয়া ও শুভ কামনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চার দেয়ালের ভেতরেও ঈদের আনন্দ: মৌলভীবাজার জেলা কারাগারে আটক বন্দিদের জন্য বিশেষ আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান মৌলভীবাজারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার পৌরবাসী সহ সকল শ্রেণীর মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাকির হোসেন উজ্জ্বল রামিসা-সহ দেশব্যাপি ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত শ্রীমঙ্গলে গরু চুরি, পুলিশের ওপর হামলা ও টিলা কেটে মাটি পাচার জসিমকে ঘিরে রহস্য ঘনীভূত ভিত্তিহীন এবং অসত্য সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ জানালেন, মৌলভীবাজার জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। মৌলভীবাজারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সিলেট বিভাগের সাংবাদিকের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের তত্ত্বাবধানে প্রায় চব্বিশ কোটি টাকার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের চারতলা ভবন নির্মাণকাজ শেষ পর্যায়ে মৌলভীবাজারে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখা গঠন;চেয়ারম্যান আজির উদ্দিন সাধারণ সম্পাদক প্রফেসর মো.সেলিম

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছে মৌলভীবাজারের তিথি রায়

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি
—————-

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর স্বর্ণপদক পেয়েছে মৌলভীবাজারের রেডিও পল্লীকণ্ঠের মার্কেটিং অফিসার দুলাল রায়ের মেয়ে তিথি রায়।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শিশুদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম।
উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমির পরিচালনায় জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় মৌলভীবাজারের শিশুরা ২১টি ইভেন্টে বিজয়ী হয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
এরমধ্যে প্রথমস্থান অধিকার করে স্বর্ণপদকের জন্য মনোনীত ৬ জন হলো আবৃত্তিতে চিন্ময়ী ভট্টাচার্য, সাধারণ নৃত্যে বিততী রায়, লোক সংগীতে তিথি রায়, কত্থক নৃত্যে অনশ্রী রানী দাশ, মণিপুরী নৃত্যে অর্থী সিনহা ও উপস্থিত বক্তৃতায় নুসরাত খানম নওশীন।
দ্বিতীয় হয়ে রৌপ্য পদকের জন্য মনোনীত হয় ক্বেরাতে খাদিজা মেহজাবিন, ভরত নাট্যমে শুভশ্রী রায় ও জয়শ্রী দেবনাথ জয়া, আবৃত্তিতে তাওফিকা মুজাহিদ, কত্থক নৃত্যে অতশ্রী রাণী দাশ, যন্ত্র সংগীতে বিনতা দেব, সাধারণ নৃত্যে শুভশ্রী রায়, লোকনৃত্যে বিততী রায় ও শুভশ্রী রায়, উপস্থিত বক্তৃতায় নুসরাত খানম নওশীন এবং বিজ্ঞান প্রজেক্টে মৃন্ময়ী ভট্টাচার্য।
তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদকের জন্য মনোনীত হয় ঋষিকেশ সিংহ অর্ক যন্ত্র সংগীত, অভিক দেব বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো, ব্যাডমিন্টনে ফাহিমা আক্তার ও বিজ্ঞান প্রজেক্টে মোঃ মারজান চৌধুরী জাহান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting