1. admin@sangbadbangla247.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
দৈনিক ‘স্বাধীনতার চেতনা’র ১ম বর্ষপূর্তি উদযাপিত মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেন স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর আগমনে আমাদের সকল দপ্তর নিজ নিজ প্রচেষ্টায় শহর পরিষ্কারে ব্যস্ত , কায়সার হামিদ নির্বাহী সড়ক বিভাগ মৌলভীবাজারে তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে জেলা প্রচার দলের ফুলেল শুভেচ্ছা ​ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদ পেলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৫ জন ‎.. আলোচনায় যারা যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে ২য় বারের মতো কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় আবু তালহা চৌধুরীর সম্মানে দোয়া ও শুভ কামনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রীতি ওরাং এর মৃত্যুতে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার
—————————

সাম্প্রতিক মোহাম্মদপুরের শাহাজান রোডে দৈনিক পত্রিকা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক এর বাড়িতে শিশু গৃহকর্মী প্রীতি ওরাং (১৫) এর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের চৌমোহনা চত্বরে সচেতন নাগরিক সমাজের উদ্দোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন অনুষ্ঠিত হয়।

কবি সুনীল শৈশব সঞ্চালনায় এবং নাট্যকার আব্দুল মতিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলার বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশে বিত্তবানদের অপরাধ লুকিয়ে রাখার সংস্কৃতি চলছে। সরকার কথায় কথায় শিশু শ্রম নির্মূলের প্রতিশ্রুতি দিলেও, তার জন্য যে অবকাঠামোগত সংস্কার দরকার, তা করতে ব্যর্থ হয়েছে। চা শ্রমিকদের কোন আর্থিক নিরাপত্তা না দিয়ে, সার্বজনীন শিক্ষার ব্যবস্থা না করে শিশু শ্রম নির্মূল করা অসম্ভব। অবিলম্বে প্রীতির রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত করতে হবে। তদন্তকালীন সময়ে প্রীতির পরিবার যাতে প্রভাবশালী গোষ্ঠীর চাপের মুখে না পরে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রীতির পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting