
সম্পাদকীয় :
———–
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের নেতৃত্বে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। 

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ সারোআর আলম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ জনাব কে এম নজরুলসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 
জেলার সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পারে সেই লক্ষ্যে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।