1. admin@sangbadbangla247.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে গরু চুরি, পুলিশের ওপর হামলা ও টিলা কেটে মাটি পাচার জসিমকে ঘিরে রহস্য ঘনীভূত ভিত্তিহীন এবং অসত্য সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ জানালেন, মৌলভীবাজার জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। মৌলভীবাজারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সিলেট বিভাগের সাংবাদিকের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের তত্ত্বাবধানে প্রায় চব্বিশ কোটি টাকার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের চারতলা ভবন নির্মাণকাজ শেষ পর্যায়ে মৌলভীবাজারে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখা গঠন;চেয়ারম্যান আজির উদ্দিন সাধারণ সম্পাদক প্রফেসর মো.সেলিম মৌলভীবাজারে ভাইয়ের হাতে ভাই খুন,ঘাতক ভাই গ্রেফতার দানিয়াল ওপেন স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পন গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ মৌলভীবাজার মামলা ছাড়া মোবাইল ফোনে থানায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলনে:ওসি সাইফুল ও এসআই রুবেল বিরোদ্ধে। টাকার খুজেঁ বিদেশে গিয়েও স্বস্তির দিন কাটাতে পারেননি নুরুন্নাহার, দালালদের বেখেয়ালিতে ফিরলেন দেশে!

তারুণ্যের মেলায় মৌলভিবাজারের তরুণরা তুলে ধরলেন তাদের প্রত্যাশা

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

জোবায়ের আহমদ মৌলভীবাজার প্রতিনিধিঃ
————————————–

মৌলভিবাজারের তরুণরা বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ বৃদ্ধিসহ সরকারি সেবাসমূহ আরও সহজে পেতে চান। একই সাথে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের মতামতকে গুরুত্ব দেয়ারও আহ্বান জানান তারা।

বুধবার শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত “আমিও জিততে চাই ইয়ুথ ফেয়ার” এ অংশগ্রহণকারী মৌলভিবাজারের একাধিক তরুণ বলেন, একদিকে চাকুরীর সুযোগ যেমন কম অপরদিকে উদ্যোক্তা হতেও রয়েছে জটিল সব প্রতিবন্ধকতা। তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা ও সহজ ঋণসুবিধার দাবি জানান তারা। এছাড়া, সরকারের স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানের উন্নতি, নাগরিকদের নিরাপত্তাকে প্রাধান্য দেয়া, শহরকে নারী ও শিশু বান্ধব গড়ে তোলা, সুবিধাবঞ্ছিতদের জন্য উন্নততর সেবার নিশ্চয়তা, নারী উদ্যোক্তাদের জন্য শহরে একটি  বিশেষ মার্কেটের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবি উঠে আসে তরুণদের কাছ থেকে।   

মেলায় অংশগ্রহণকারীরা বলেন, বেশিরভাগ তরুণই রাজনৈতিক অঙ্গন থেকে নিজেদের সরিয়ে রেখেছেন এবং তারা রাজনৈতিক আলোচনায় আগ্রহী নন, কারণ তারা মনে করেন তাদের মতামত সেভাবে গুরুত্ব পায় না। দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে, তরুণদের প্রত্যাশাগুলোকে গুরুত্ব দেয়ার জন্য নীতি নির্ধারক এবং রাজনৈতিক দলগুলোর প্রতি অংশগ্রহণকারী তরুণরা আহ্বান জানিয়ে এসব প্রত্যাশা তুলে ধরেন।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের শতাধিক তরুণ অংশগ্রহণ করেন। এসময় নাগরিক ইস্যু নিয়ে বির্তক, কুইজ ও ভিডিও বার্তা তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

ইয়ুথ ফেয়ারের অংশ হিসেবে আয়োজিত ‘আমিও জিততে চাই আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা’য় অংশগ্রহণ করে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা, ইম্পেরিয়াল কলেজ মৌলভীবাজার, বড়লেখা সরকারি ডিগ্রী কলেজ মৌলভীবাজার, এবং শাহ মোস্তফা কলেজ, মৌলভীবাজার।  (রানার্স আপ দলের নাম) ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে (চ্যাম্পিয়ন দলের নাম) এতে ডিবেটর অব দ্য ট্যুর্নামেন্ট হয়েছেন  (দলের নাম) দলের বিতার্কিক শেখ সাদিয়া । বিতর্ক প্রতিযোগিতাটি সংসদীয় পদ্ধতি অনুসারে আয়োজন করা হয় । বিতার্কিকরা নাগরিক ইস্যুর সমাধান বিষয়ে নানা যুক্তি ‍ও পাল্টাযুক্তি তুলে ধরেন।  

মেলায় ভিডিও বার্তা প্রতিযোগিতায় অংশ নিতে তরুণদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়, এককভাবে ক্যামেরার সামনে দু-মিনিটে তারা তাদের বক্তব্য তুলে ধরেন পরে তাদের মধ্যে তিনজনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই নাগরিক সমস্যাসমূহ তুলে ধরে ভোরের আলো নাট্যদল ‘জুলেখার জীবন’ নামে একটি মঞ্চ নাটক পরিবেশিত হয়, এর উপর ভিত্তি করে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ চোখে পড়ে।

মৌলভিবাজার  এর উদ্যোগে আয়োজিত এ মেলায় সহযোগিতায় ছিলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। ইউএসএআইডি-এর অর্থায়নে স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় “আমিও জিততে চাই”- ক্যাম্পেইনটি রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারদের কাছে নাগরিকদের প্রত্যাশা তুলে ধরার মাধ্যম হিসেবে বিশেষ ভূমিকা পালন করছে। দিনব্যাপী এই তারুন্যের মেলা শেষ হয় পুরুস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ( মো: ফয়ফুর রহমান , মেয়র,  মৌলভিবাজার পৌরসভা)। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ……এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর পক্ষ থেকে  বক্তব্য রাখেন মোঃ নাউমুর রহমান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার ,ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, সিলেট।

ছবি সংযুক্ত

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting