
সম্পাদকীয়:
————
ফেনী, নোয়াখালী, সিলেট অঞ্চল বন্যায় প্লাবিত। মৌলভীবাজার জেলার বিভিন্ন থানা সহ মৌলভীবাজার সদর এর আশপাশের এলাকা বন্যায় প্লাবিত। গবাদিপশু, জীবন সহ ক্ষতিগ্রস্ত সম্পদ ।

মানুষের জীবন এক আতংকে পরিনত হয়েছে ! খেয়ে না খেয়ে বিশুদ্ধ পানির অভাবে জীবন কাটাচ্ছেন লক্ষাধিক মানুষ।আজ ২২.৮.২৪ ইং


সেই সব বিপদে আটকে পড়া ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে জরুরী প্রয়োজনীয় দ্রব্যাদি ও শুকনো খাবার পৌঁছে দেন মৌলভীবাজার জেলা জাসাস এর নেতৃবৃন্দরা। আজ বিকেল ৪ টার দিকে মৌলভীবাজার জেলা জাসাস এর সুযোগ্য আহবায়ক জনাব, সামছুল ইসলাম রাসেল এর নেতৃত্বে এই মহতী কাজ সম্পন্ন করা হয়। এই সময় জেলা জাসাস এর যুগ্ম আহবায়ক রুহেল আহমদ সহ উপস্থিত ছিলেন জেলা ও থানার নেতৃবৃন্দরা।

