1. admin@sangbadbangla247.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ক্ষোভ থেকে বাবা-মাকে হত্যার পর নিজ ঘরেই ছিলেন রিমন দৈনিক ‘স্বাধীনতার চেতনা’র ১ম বর্ষপূর্তি উদযাপিত মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেন স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর আগমনে আমাদের সকল দপ্তর নিজ নিজ প্রচেষ্টায় শহর পরিষ্কারে ব্যস্ত , কায়সার হামিদ নির্বাহী সড়ক বিভাগ মৌলভীবাজারে তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে জেলা প্রচার দলের ফুলেল শুভেচ্ছা ​ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদ পেলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৫ জন ‎.. আলোচনায় যারা

জাসাস কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগের সাংগঠনিক সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

সম্পাদকীয় :
……………..

জাসাস কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগের সাংগঠনিক সফর সফল করার লক্ষ্যে শুক্রবার ১১ অক্টোবর বিকাল ৪ ঘঠিকা নজরুল একাডেমী হল রুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ আশরাফুল মজিদ খোকন,সদস্য, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রধান বক্তা ছিলেন,শিহাব খান সদস্য, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার (আহবায়ক, সিলেট জেলা জাসাস) এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পতিত ফ্যাসিস্ট সরকার আমাদের দেশে শুধু রাজনৈতিক আধিপত্য নয় সাংস্কৃতিক আধিপত্য ও সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে আমাদের রেখেছিল। তারা এদেশের চিরচারিত কৃষ্টি কালচার পরিবর্তন করতে চেয়েছিল এবং বিদেশী অপসংস্কৃতিকে এখানে স্থায়িত্ব দিতে চেয়েছিল। আমাদের পূর্বপুরুষ আমাদের দাদা-দাদী নানা-নানী এবং তাদের অভ্যাস তাদের খাওয়া দাওয়া তাদের পোশাক পরিচ্ছেদ সমস্ত কিছু মিলে আমাদের সংস্কৃতি। এখানকার পদ্মা মেঘনা যমুনা সুরমা কুশিয়ারা থেকে উচ্চারিত যে সংগীত যে সংস্কৃতি সেটাই আমাদের নিজস্ব সংস্কৃতি। এই নিজস্বতার মধ্য দিয়ে গড়ে ওঠার সংস্কৃতিক ধারাকে বদলে কেউ বিভ্রান্ত ছড়িয়ে ভাঙতে পারে নাই এবং এর উপরেই আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা দাঁড়িয়ে থাকবে। আর এর প্রতীক হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান।

প্রধান অতিথি আরো বলেন দেশ ও জাতির প্রয়োজনে আমাদের সংস্কৃতিকে বিদেশে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে হবে, যাতে তারা বিদেশী সংস্কৃতির আগ্রাসনের শিকার না হয়।

জাসাসের নেতৃত্বকে বিভাগীয় বা জেলা শহরে নয় , দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্ষুদে শিল্পীদেরও খুঁজে বের করে আনতে হবে।
একটি দেশের ভাবমূর্তি ও পরিচয় ফুটে উঠে তার কৃষ্টি ও সংস্কৃতির ওপর। আমাদের সংস্কৃতিকে হারিয়ে যেতে দেয়া যাবে না।

তিনি আগামী ১৯ অক্টোবর রোজ শনিবার সিলেট বিভাগীয় মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সফল করার জন্য সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting