1. admin@sangbadbangla247.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ক্ষোভ থেকে বাবা-মাকে হত্যার পর নিজ ঘরেই ছিলেন রিমন দৈনিক ‘স্বাধীনতার চেতনা’র ১ম বর্ষপূর্তি উদযাপিত মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেন স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর আগমনে আমাদের সকল দপ্তর নিজ নিজ প্রচেষ্টায় শহর পরিষ্কারে ব্যস্ত , কায়সার হামিদ নির্বাহী সড়ক বিভাগ মৌলভীবাজারে তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে জেলা প্রচার দলের ফুলেল শুভেচ্ছা ​ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদ পেলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৫ জন ‎.. আলোচনায় যারা

বৃটেনের কার্ডিফ বাংলা স্কুলে ভাষা সংগ্রামের অহংকারের ৭৩ বছর পালিত,

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

রাসেল আহমদ,
______________

“গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত, মাল্টিকালচারেল,ও মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের শাহজালাল বাংলা স্কুলে ভাষা সংগ্রামের অহংকারের ৭৩ বছর পালন উপলক্ষে গত বৃহস্পতিবার (২৭ শে ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় শাহজালাল কালচারাল সেন্টারে
কবিতা আবৃত্তি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

কার্ডিফ বাংলা স্কুল কমিটির সেক্রেটারি কমিউনিটি লিডার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং স্কুল কমিটির ট্রেজারার এস এ খান লেনিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায়
শাহজালাল মসজিদ কমিটির সাবেক চেয়ারম্যান
বিশিষ্ট ব্যাবসায়ী আনা মিয়া, স্কুল কমিটির সাবেক সভাপতি আক্তার উজ্জামান কুরেশি নিপু, আব্দুল মুমিন, শেখ আতিকুজ্জামান, ও স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত বক্তব্য রাখেন।

আমাদের ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাবার পর অমর একুশের চেতনা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা জোগাচ্ছে বলে উল্লেখ করে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কার্ডিফ বাংলা স্কুল কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর সহ
সকল বক্তারা ব্রিটেনে বেড়ে উঠা নব প্রজন্মের সন্তানদেরকে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবময় অধ্যায় তুলে ধরতে ও বাংলা ভাষা সম্মন্ধে সম্মক ধারণা প্রদানের লক্ষ্যে বাংলা স্কুলে পাঠানোর ওপর গুরুত্ব আরোপ করতে
কমিউনিটির সবাইকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন।। ******************************************
কার্ডিফ থেকে ;
রাসেল আহমদ,
কার্ডিফ, ওয়েলস, ইউকে,
২৭ শে ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি,

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting