1. admin@sangbadbangla247.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেন স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর আগমনে আমাদের সকল দপ্তর নিজ নিজ প্রচেষ্টায় শহর পরিষ্কারে ব্যস্ত , কায়সার হামিদ নির্বাহী সড়ক বিভাগ মৌলভীবাজারে তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে জেলা প্রচার দলের ফুলেল শুভেচ্ছা ​ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদ পেলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৫ জন ‎.. আলোচনায় যারা যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে ২য় বারের মতো কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় আবু তালহা চৌধুরীর সম্মানে দোয়া ও শুভ কামনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চার দেয়ালের ভেতরেও ঈদের আনন্দ: মৌলভীবাজার জেলা কারাগারে আটক বন্দিদের জন্য বিশেষ আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দলের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই , দীর্ঘ বছর দলকে ভালোবেসে , সুসময়ে দুঃসময়ে আমি সাথে ছিলাম,আজও দলের শৃঙ্খলাকে অক্ষুন্ন রেখে আমি পাশে আছি ,মতিন বক্স

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

সম্পাদকীয়
**************

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্সের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে !!
অন্যদিকে পদ স্থগিতের প্রতিক্রিয়ায় মতিন বক্স জানান—
“আমি টানা ৪২ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
৫ বার জেল খেটেছি। যুব দলের থানা সভাপতি থেকেছি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হয়েছি।
কেন্দ্রীয় যুবদলের সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছি এবং সর্বশেষ জেলা
বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি।”
তিনি আরও বলেন—
“দল হয়তো আমার কিছু কর্মকাণ্ড পছন্দ করেনি, তাই পদ স্থগিত করেছে।
তবে আমি কোনো কাজ করিনি যা দলের শৃঙ্খলা ভঙ্গ করে।
আমার কোনো আক্ষেপ নেই—আমি ধানের শীষেই ভোট দেব, অন্য কোনো দলে যাব না।”
রাজনৈতিক দায়িত্ব ও ইতিহাস
রাজনৈতিক জীবনে মতিন বক্স নানা সময়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন—
১৯৮৮ সালে থানা যুবদলের সভাপতি,
২০০১ সালে জেলা যুবদলের সাধারণ সম্পাদক,
২০১২ সালে কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ),
এবং ২০১৯ সালে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
আন্দোলন-সংগ্রাম ও কারাবরণ
আন্দোলন-সংগ্রামের কারণে তিনি একাধিকবার কারাভোগ করেছেন—
১৯৯৮ সালে হরতাল চলাকালে প্রথমবার গ্রেপ্তার,
২০১১ সালে খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদবিরোধী হরতালে দ্বিতীয়বার,
২০১৫ সালে পুলিশ এসল্ট মামলায় তৃতীয়বার,
২০১৭ সালে একই অভিযোগে কোর্ট ওয়ারেন্টে চতুর্থবার,
আর সর্বশেষ ২০২৪ সালের ২৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে লেখালেখির কারণে গ্রেপ্তার হন। পরে নির্বাহী আদেশে ৬ আগস্ট মুক্তি পান।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রাম ও কারাবাসের ইতিহাস থাকা সত্ত্বেও—
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মতিন বক্সের পদ স্থগিত হওয়ায় মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে তুমুল আলোচনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting