1. admin@sangbadbangla247.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
ক্ষোভ থেকে বাবা-মাকে হত্যার পর নিজ ঘরেই ছিলেন রিমন দৈনিক ‘স্বাধীনতার চেতনা’র ১ম বর্ষপূর্তি উদযাপিত মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেন স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর আগমনে আমাদের সকল দপ্তর নিজ নিজ প্রচেষ্টায় শহর পরিষ্কারে ব্যস্ত , কায়সার হামিদ নির্বাহী সড়ক বিভাগ মৌলভীবাজারে তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে জেলা প্রচার দলের ফুলেল শুভেচ্ছা ​ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদ পেলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৫ জন ‎.. আলোচনায় যারা

মৌলভীবাজার জেলা পুলিশের মবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক মহড়ার উদ্বোধন

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

সম্পাদকীয়
————-

আজ (১৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানের মাকড়িছড়া ডিভিশন মাঠে মবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক মহড়া-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০.৩০ ঘটিকায় মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান পিপিএম (বার) মহোদয় এই মহড়ার উদ্বোধন করেন।

মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ১৩২ জন সদস্য ৩ দিনব্যাপী মবিলাইজেশন কন্টিনজেন্ট মহড়ায় অংশগ্রহণ করছে।

জেলা পুলিশের সদস্যদের কর্ম দক্ষতা বৃদ্ধি, নিয়মানুবর্তিতা, নীতি নৈতিকতা ও সদাচরণসহ বিভিন্ন বিষয় পুলিশের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিবছর এই মহড়ার আয়োজন করা হয়।

মাননীয় পুলিশ সুপার মহোদয় মহড়ায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন,” মাদক, জুয়াসহ সমাজ থেকে সকল ধরনের অপরাধ দমনে সবাইকে সতর্ক হয়ে কাজ করতে হবে। নিজের দক্ষতা দিয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাসহ সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা পালন করতে হবে।”

উক্ত মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) জনাব সুদর্শন কুমার রায়(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting