1. admin@sangbadbangla247.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
ক্ষোভ থেকে বাবা-মাকে হত্যার পর নিজ ঘরেই ছিলেন রিমন দৈনিক ‘স্বাধীনতার চেতনা’র ১ম বর্ষপূর্তি উদযাপিত মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেন স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর আগমনে আমাদের সকল দপ্তর নিজ নিজ প্রচেষ্টায় শহর পরিষ্কারে ব্যস্ত , কায়সার হামিদ নির্বাহী সড়ক বিভাগ মৌলভীবাজারে তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে জেলা প্রচার দলের ফুলেল শুভেচ্ছা ​ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদ পেলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৫ জন ‎.. আলোচনায় যারা

মৌলভীবাজার জেলা পুলিশের মবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক মহড়ার সমাপনী ও পুরস্কার বিতরণী

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

সম্পাদকীয়:
———-

গতকাল (১৯ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানের মাকড়িছড়া ডিভিশন মাঠে মবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক মহড়া-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান পিপিএম (বার) মহোদয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়ায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

জেলা পুলিশের সদস্যদের কর্ম দক্ষতা বৃদ্ধি, নিয়মানুবর্তিতা, নীতি নৈতিকতা ও সদাচরণসহ বিভিন্ন বিষয় পুলিশের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিবছর এই মহড়ার আয়োজন করা হয়।

মাননীয় পুলিশ সুপার বলেন, “জেলা পুলিশ প্রতি বছর মবিলাইজেশন কনটিনজেন্টের মহড়ার আয়োজন করে থাকে। দুর্গম ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে কিভাবে নিজের কাজ সুচারু ভাবে সম্পন্ন করা যায়, এই মহড়ায় সেই দিকটা শেখানোর চেষ্টা করা হয়। প্রতিনিয়ত আমাদের পুলিশকে হরেক রকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, কাজের স্বার্থে অনেক কঠিন পরিস্থিতিও সামনে আসতে পারে। সেখানে শারীরিক ও মানসিক ভাবে শক্ত থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের অনেক মানুষ তীব্র শীতে কষ্ট করে রেল স্টেশনে ঘুমায়,রাস্তায় ঘুমায়। এই শীতে তাবুতে কষ্ট করে আপনারাও কয়েকদিন পার করলেন, আমি আশা করব এই অভিজ্ঞতা অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ ও শ্রদ্ধাবোধ বৃদ্ধিতে আপনাদের সাহায্য করবে। এই প্রশিক্ষণ মহড়া আপনাদের পুলিশিং জীবন তথা ব্যক্তি জীবনে কাজে আসবে এবং এখান থেকে প্রাপ্ত জ্ঞান-দক্ষতা মানুষের কল্যাণে আপনারা ব্যবহার করবেন বলে আমি বিশ্বাস করি ”

মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ১৩২ জন সদস্য ৩ দিনব্যাপী মবিলাইজেশন কনটিনজেন্ট মহড়ায় অংশগ্রহণ করে।

সনদপত্র বিতরণ শেষে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) জনাব সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব আনিসুর রহমান, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting