
মোছাদ্দেক আহমেদ
—————————-
দেশ জুড়ে কত শত উন্নয়নের আয়োজন,
তার মাঝে শুধু মানুষের নিরাপত্তার
আয়োজন টা খুব বিশ্রীভাবে
অনুপস্থিতমানুষের জীবন কতটা অনিশ্চিত আর
বীভৎস এই অবহেলিত উপত্যকায়।
ফায়ার সেফটি লাইসেন্স কিংবা সরকারি কাগজপত্র
ছাড়া বছরের পর বছর চলা এসব রেস্টুরেন্ট ও
পুরো অপরিকল্পিত বিল্ডিঙের ছাড়পত্র বিহীন
দালানে ৪৬ জন পুড়ে কয়লা হয়ে পরিবারের স্বপ্ন
ও আশা-আকাঙ্খার প্রতীক নিভে গেছে চিরতরে ঠিকই,
অব্যবস্থাপনা ,অবহেলার দায়ভার নিতে হবে সংশ্লিষ্টদের সবাইকে বিবেকের কাঠগড়ায়
আপনাদের দাঁড়াতে হবেই ।
দেশে নাগরিকদের জীবন প্রতিদিন প্রতি মুহূর্তে
কোথায় না কোথায় পুড়ে কয়লা কিংবা
ধোয়ায় শ্বাস বন্ধ হয়ে, নদীতে ডুবে অথবা যাত্রা
পথে অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েই চলছে এ যেন
অন্তহীন অবহেলা আর অব্যবস্থাপনার স্বর্গরাজ্য।
এত মন্ত্রী,এত উপদেষ্টা,এত বড় বাজাটের পরিধি
কে এসব এর বিরুদ্ধে কথা বলবে ?
এই লাগাতার অযাচিত অব্যবস্থাপনার যাত্রার
শেষ কোথায় বা এ অপমৃত্যুর দায় কার?
এই বেইলিরোড ট্র্যাজেডি এর শোক এর
আয়ু বড় জোর ০৪ সপ্তাহএর পরের বেইলি
রোড টা কোথায় হতে যাচ্ছে আল্লাহ ভালো জানেন।
পাবলিক যখন এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল,
পদ্মা ব্রিজ ও মেট্রোরেলে চড়ে আকাশে উঠে যায়,
তখন একেকটা বেইলি রোড এসে তাদেরকে তথা
আমাদেরে সকল অর্জন কে মাটিতে নামিয়ে নিয়ে আসে ।
এমন ২৯ ফেব্রুয়ারি আর না আসুক।
Musaddeq Ahmed
Coventry, West Midlands, England
March 4, 2024