
জোবায়ের আহমদঃ
—————–
মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে বারাকা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ৯ই মার্চ শনিবার সকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় দুইশত চল্লিশ জন হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র পরিবারদের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসম উপস্থিত ছিলেন মীর্জা সুহেল বেগ প্রতিষ্ঠা কালিন সদস্য বারাকা ওয়েলফেয়ার অর্গানাইজেশন,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল চৌধুরী, অনিক মাহমুদ সুমন,শহিদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আফজল হোসেন।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, চাউল, লিটার সয়াবিন
তৈল, ছোলা বুট, আলু, চিনি, খেজুর, ডাল সহ নিত্য
প্রয়োজনীয় জিনিসপত্র।