1. admin@sangbadbangla247.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ক্ষোভ থেকে বাবা-মাকে হত্যার পর নিজ ঘরেই ছিলেন রিমন দৈনিক ‘স্বাধীনতার চেতনা’র ১ম বর্ষপূর্তি উদযাপিত মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেন স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর আগমনে আমাদের সকল দপ্তর নিজ নিজ প্রচেষ্টায় শহর পরিষ্কারে ব্যস্ত , কায়সার হামিদ নির্বাহী সড়ক বিভাগ মৌলভীবাজারে তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে জেলা প্রচার দলের ফুলেল শুভেচ্ছা ​ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদ পেলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৫ জন ‎.. আলোচনায় যারা

আমেরিকা প্রবাসীর বাড়ীতে হামলা ভাংচুর, দখলের অপচেষ্টা

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের আজমনি গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মৃত সিরাজূুল ইসলামের পুত্র এস কে এম জাদিদ আজমীর বাড়ীতে একদল দুর্বৃত্ত কতৃক হামলা, ভাংচুর ও দখলের অপচেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১২ আগষ্ট বিকেলে।

এলাকাবাসীর অভিযোগ থেকে জানা যায় আজমনি গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মৃত সিরাজূুল ইসলামের পুত্র এস কে এম জাদিদ আজমী দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন।

এস কে এম জাদিদ আজমী প্রদত্ত আম মোক্তারনামা মুলে তার বাড়ীতে অবস্থানসহ তার সকল সম্পত্তি দেখাশোনা করে আসছেন তারই আত্মীয় শ্রীমংগল উপজেলার লামুয়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র আহমদ হোসেন। এস কে এম জাদিদ আজমীর চাচা যুক্তরাজ্য প্রবাসী হাসানুজ্জামান খানের ইন্ধনে এস কে এম জাদিদ আজমীকে বাড়ী থেকে উছেদসহ তার সহায় সম্পত্তি দখলের উদ্দেশ্যে গত ১২ আগষ্ট বিকেলে হামলা, ভাংচুর ও দখলের অপচেষ্টা চালায় সম্পাসী গ্রামের সাহেল , ইকবাল, টিপু মিয়া, আজমনী গ্রামের জিলু মিয়া ও শাবনাজ বেগমসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত। আশে পাশের লোকজন এলে তারা পালিয়ে যায়।

আহমদ হোসেন জানান গত ১ মার্চ ২০২৪ ইং ও ৯ এপ্রিল ২০২৪ ইং তারিখেও তারা বাড়ীতে হামলা চালায়। এ ব্যাপারে আহমদ হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামলা ৫০/২০২৪ইং দায়ের করেছেন। বর্তমানে আদালতে মামলাটি বিচানাধীন। তবুও তারা ক্ষান্ত হয়নি। বর্তমানে তারা আহমদ হোসেনকে প্রাননাশের হুমকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting