1. admin@sangbadbangla247.com : admin :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে ২য় বারের মতো কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় আবু তালহা চৌধুরীর সম্মানে দোয়া ও শুভ কামনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চার দেয়ালের ভেতরেও ঈদের আনন্দ: মৌলভীবাজার জেলা কারাগারে আটক বন্দিদের জন্য বিশেষ আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান মৌলভীবাজারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার পৌরবাসী সহ সকল শ্রেণীর মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাকির হোসেন উজ্জ্বল রামিসা-সহ দেশব্যাপি ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত শ্রীমঙ্গলে গরু চুরি, পুলিশের ওপর হামলা ও টিলা কেটে মাটি পাচার জসিমকে ঘিরে রহস্য ঘনীভূত ভিত্তিহীন এবং অসত্য সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ জানালেন, মৌলভীবাজার জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। মৌলভীবাজারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সিলেট বিভাগের সাংবাদিকের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের তত্ত্বাবধানে প্রায় চব্বিশ কোটি টাকার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের চারতলা ভবন নির্মাণকাজ শেষ পর্যায়ে মৌলভীবাজারে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখা গঠন;চেয়ারম্যান আজির উদ্দিন সাধারণ সম্পাদক প্রফেসর মো.সেলিম

সরকারি কম্বল নিজ অফিসে রেখে প্যানেল চেয়ারম্যান জানেন না কম্বল কোথায়!

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি
“”””””””””””””
শীত চলে গেলেও হতদরিদ্রদের শীত নিবারণের জন্য সরকার কম্বল পড়ে আছে প্যানেল চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে।
মৌলভীবাজারের ২ নং মনুরমুখ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজুর জন্য বরাদ্দ হওয়া কম্বল বিতরণ না করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এতে শীতকালে কষ্ট হলেও বঞ্চিত হয়েছেন হতদরিদ্ররা।
জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন থেকে প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র কম্বল বরাদ্দ দেওয়া হয়। সেই কম্বল ইউনিয়ন মেম্বারা তাদের ওয়ার্ডের হতদরিদ্রদের দিয়ে থাকেন।
শীত চলে গেলেও মৌলভীবাজারের মনুরমুখ ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান সাজুর ব্যক্তিগত অফিস সরকার বাজারে এখনো পড়ে রয়েছে এসব কম্বল।
স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করে বলেন, প্যানেল চেয়ারম্যান সাজু নিজের পছন্দমতো ব্যক্তিদের মধ্যে কিছু কম্বল বিতরণ করেন। অবশিষ্ট কম্বল তার অফিসের একটি কক্ষে ফেলে রেখেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকার বাজার এক ব্যবসায়ী বলেন, কম্বল সাজুর অফিসে দেখার পর আমরা বারবার বলেছি শীত চলে যাচ্ছে কম্বলগুলো হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করার জন্য। কিন্তু প্যানেল চেয়ারম্যান শীতার্তদের মাঝে তা বিতরণ না করে নিজের অফিসে স্টক করে রেখেছেন। এটা একরকমের দায়িত্ব অবহেলা ও খামখেয়ালি।
এবিষয়ে জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান সাজু বলেন, আমার সরকার বাজার অফিসে কে বা কারা কম্বল রেখেছে সেটা আমি জানি না। কেউ রেখে আমাকে ফাঁসাতে পারে। তবে রমজানের আগ থেকে আমি এই অফিসে বসি না।
মনুরমুখ ইউনিয়ন পরিষদের সচিব সরুফা আক্তার বলেন, সাজু প্যানেল চেয়ারম্যান হয়েছেন কিছু দিন আগে। যদি হতদরিদ্রদের কম্বল তাদের না দিয়ে নিজের অফিসে রেখে দেন তাহলে গরীবদের সাথে তামাশা করেছেন। বিষয় টি দেখে আইনানুক ব্যাবস্থা নিবো।
মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন বলেন, সাজুর বিরুদ্ধে আপনারা কেনো লেগেছেন। আর সামান্য কম্বল নিয়ে নিউজ করে কি করবেন? সাজুর বিরুদ্ধে অনেক দুনিতীর অভিযোগ আছে সেগুলো নিয়ে নিউজ করেন। পুটি মাছ না ধরে বোয়াল মাছ ধরেন। অনিয়মের নিউজ করলে তো আমি নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন এর বিরুদ্ধে নিউজ করতে পারবেন। আপনারা দেখে আমার পিছনে আগের নির্বাহী কর্মকর্তাদের নামের তালিকা নেই। এটা দিয়েও অনেক বড় কন্টেন বানিয়ে তোলপার করে দিতে পারেন। সাজুকে আমরা ইউনিয়নে বসিয়েছি চেয়ারম্যান এমদাত মামলার জন্য পলাতক। অনেক মানুষ আসে ইউনিয়নে স্বাক্ষরের জন্য,তাই সাজুকে দ্বায়িত দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting