1. admin@sangbadbangla247.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে গরু চুরি, পুলিশের ওপর হামলা ও টিলা কেটে মাটি পাচার জসিমকে ঘিরে রহস্য ঘনীভূত ভিত্তিহীন এবং অসত্য সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ জানালেন, মৌলভীবাজার জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। মৌলভীবাজারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সিলেট বিভাগের সাংবাদিকের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের তত্ত্বাবধানে প্রায় চব্বিশ কোটি টাকার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের চারতলা ভবন নির্মাণকাজ শেষ পর্যায়ে মৌলভীবাজারে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখা গঠন;চেয়ারম্যান আজির উদ্দিন সাধারণ সম্পাদক প্রফেসর মো.সেলিম মৌলভীবাজারে ভাইয়ের হাতে ভাই খুন,ঘাতক ভাই গ্রেফতার দানিয়াল ওপেন স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পন গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ মৌলভীবাজার মামলা ছাড়া মোবাইল ফোনে থানায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলনে:ওসি সাইফুল ও এসআই রুবেল বিরোদ্ধে। টাকার খুজেঁ বিদেশে গিয়েও স্বস্তির দিন কাটাতে পারেননি নুরুন্নাহার, দালালদের বেখেয়ালিতে ফিরলেন দেশে!

জনপ্রিয় সংগীত শিল্পী পাগল হাসান সহ ছাতকে সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ৩

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

সম্পাদকীয় ঃ

বাংলাদেশের জনপ্রিয় বাউল শিল্পী পাগল হাসান মিনিবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন। নিহতরা হলেন ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের দিলশাদ মিয়ার ছেলে মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান (৩৫), আহাদ আলীর ছেলে সত্তার মিয়া (৫৩)।

এঘটনায় রুকন মিয়া কয়েছ মিয়া ও জাহাঙ্গীর আলম নামের তিনযাত্রী আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ছাতক ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পাভেল আহমদ।

বৃহস্পতিবার সকাল ৭ টায় ছাতক গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রীজ এলাকা এঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে গোবিন্দগঞ্জ থেকে ছাতকগামী একটি মিনিবাস এর সঙ্গে শিমুলতলাগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলে পাগল হাসান ও সিএনজি চালক সত্তার মিয়া মারা যান। মোঃ মতিউর রহমান হাসান ওরফে শিল্পী পাগল হাসান, জীবন খাতা, আসমানে যাইয়ো না রে বন্ধু, আমি এক পাপিষ্ঠ বান্দা, রেলগাড়ীর ইঞ্জিনসহ অসংখ্য জনপ্রিয় গান রচনা করেছেন।

ছাতকের সার্কেল এসপি রনজয় চন্দ্র মল্লিক জানান, বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল অবস্থান করছে।

নিউজ সংগ্ৰহ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting