1. admin@sangbadbangla247.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ক্ষোভ থেকে বাবা-মাকে হত্যার পর নিজ ঘরেই ছিলেন রিমন দৈনিক ‘স্বাধীনতার চেতনা’র ১ম বর্ষপূর্তি উদযাপিত মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেন স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর আগমনে আমাদের সকল দপ্তর নিজ নিজ প্রচেষ্টায় শহর পরিষ্কারে ব্যস্ত , কায়সার হামিদ নির্বাহী সড়ক বিভাগ মৌলভীবাজারে তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে জেলা প্রচার দলের ফুলেল শুভেচ্ছা ​ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদ পেলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৫ জন ‎.. আলোচনায় যারা

গ্রেটার সিলেট ডেভেলপয়েন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের অর্থায়নে ঈদ উপলক্ষে ৩শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

ইমাদ উদ দীন সিনিয়র স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার
*****************************
গ্রেটার সিলেট ডেভেলপয়েন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইন ইউকে এর অর্থায়নে মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল (শনিবার) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগর (বাউরঘড়িয়া) সৈয়দ তাহিরুনন্নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন হাফেজ মাওলানা মো: শাহজাহান। জিএসসি ইউকে মৌলভীবাজার শাখার চেয়ারপার্সন ডা: ছাদিক আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সদস্য ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার আইনজীবী সমিতির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব। অতথিদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার জেলা জজ আদালতের জিপি এডভোকেট মামুনুর রশিদ।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা,মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুর রহমান।উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া, শিশু রোগ বিশেষজ্ঞ ও সমাজ সেবক ডা: এ. কে জিল্লুল হক,সাংবাদিক মো: মাহবুবুর রহমান রাহেলসহ অন্যান্যরা। প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, ময়দা, দুধ, সেমাই, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও ১ শতাধিক পরিবারের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting