
বিশেষ প্রতিনিধি,মৌলভীবাজার
*************************
মৌলভীবাজারের তৈয়বনগরে সৈয়দ তাহেরুন্নেসা ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হয়েছে ।
সোমবার দুপুরে সৈয়দা তাহিরুন নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা কাউন্সিল এর সদস্য, নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার হারুনার রশিদ, প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মশাহিদুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সায়েম রহমান সহ অনেকেই ।

চক্ষু শিবিরে এই অঞ্চলের দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদানের জন্য তারা নানা সময় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহায়তায় বিশেষ ক্যাম্পের আয়োজন করে থাকেন।
রোগীদের চোখের লেন্স, ছানি পড়া, চোখের পাওয়ার পরীক্ষাসহ সকল অপারেশন ফ্রি করে থাকে ফাউন্ডেশনটি।