1. admin@sangbadbangla247.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ক্ষোভ থেকে বাবা-মাকে হত্যার পর নিজ ঘরেই ছিলেন রিমন দৈনিক ‘স্বাধীনতার চেতনা’র ১ম বর্ষপূর্তি উদযাপিত মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেন স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর আগমনে আমাদের সকল দপ্তর নিজ নিজ প্রচেষ্টায় শহর পরিষ্কারে ব্যস্ত , কায়সার হামিদ নির্বাহী সড়ক বিভাগ মৌলভীবাজারে তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে জেলা প্রচার দলের ফুলেল শুভেচ্ছা ​ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদ পেলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৫ জন ‎.. আলোচনায় যারা

প্রধানমন্ত্রীর আগমনে আমাদের সকল দপ্তর নিজ নিজ প্রচেষ্টায় শহর পরিষ্কারে ব্যস্ত , কায়সার হামিদ নির্বাহী সড়ক বিভাগ

রিপোর্টার নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সম্পাদকীয়
***********

‎সম্প্রতি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর প্রেক্ষিতে,
‎মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী কায়সার হামিদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সম্পূর্ণ তথ্যহীন বলে জানান তিনি ।

‎তিনি তার বক্তব্যে বলেন , আমি কখনোই যারা গণমাধ্যমে কাজ করেন তাদের অসম্মান করিনি বরং তাদের সবার সাথে আমার এবং আমার দপ্তরের সবার একটা মার্জিত ও সুন্দর সম্পর্ক আছে ।


‎সবকিছুর পরেও আমরা মানুষ ভুলভ্রান্তি হতেই পারে , তাই বলে কাউকে অসম্মান করার মত কোন আচরণ আমি কারো সাথেই কখনো করিনি।

‎আমার কাজে যদি কোন দুর্নীতি ও অনিয়ম থাকতো তবে এগুলো অনেক আগেই অনেকের সামনে আসতো । আমি এবং আমার কাজ দুটোতেই স্বচ্ছতা সব সময় আছে এবং ছিল।
‎তাই দীর্ঘ সময় ধরে আমি এই মৌলভীবাজার জেলায় ও জেলার মানুষের সাথে মিশে কাজ করে চলেছি।
‎উল্লেখ্য যে..
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসা উপলক্ষে শহর পরিচ্ছন্ন করা হচ্ছে ।
‎জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী জেলার সকল দপ্তর যার যার মত করে সবাই মিলে আমরা শহরকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি ।

‎অল্প সময় আর কাজ বেশি থাকায় আমরা পুরো দিনই সময় দিচ্ছি মাঠে ।
‎আমি সব সময় চেষ্টা করি ন্যায় নীতি আর আদর্শে থেকে নিজেকে সবার সামনে তুলে ধরতে।

আমার সাথে আমার দপ্তরের প্রত্যেকটা সহকর্মী তাদের নিজ নিজ জায়গা থেকে আমাকে সর্বাত্মক সহযোগিতা করছে। আমি আশা করব আগামীতেও যাতে এই মৌলভীবাজার জেলার উন্নয়নে আমার দায়িত্ব কে নিষ্ঠার সাথে পালন করে এই জেলার উন্নয়নে নিজেকে কাজে লাগাতে পারি ।
‎সে দিক দিয়েও সবার সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পডুন
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting